ফুটপাতে শুয়ে থাকা ব্যক্তিকে বলাকা বাসের চাপা

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাতে উঠে শুয়ে থাকা এক ব্যক্তিকে চাপা দিয়ে গুরুতর আহত করেছে বলাকা পরিবহনের একটি বাস।

শনিবার ভোর আনুমানিক চারটার দিকে সায়দাবাদ জনপথের মোড়ে ওরিয়ন গ্রুপের অফিসের পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তির নাম মাওলা হোসেন। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে। বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জনপথ মোড়ে বলাকা পরিবহনের একটি বাস থামিয়ে রেখে চালক অন্যত্র চলে যায়। বাসের হেলপার বাসে ঘুমিয়ে ছিলেন। ভোরে সেখানে হিমাচল বাস কাউন্টারের লোকজন বাসটিকে সেখান থেকে সরাতে বলেন। বাসের চালক বাসে নেই এবং তিনিও গাড়ি চালাতে পারেন না বলে জানান হেলপার। 

গাড়ির হেলপার জানান, গাড়ির চাবি তার কাছে আছে জানালে একজন তার থেকে চাবি নিয়ে গাড়িটি সরাতে গিয়ে স্টার্ট করেই গাড়িটি ফুটপাতে তুলে দেন। এতে ফুটপাতে ঘুমিয়ে থাকা লোকটি বাসের চাপা পড়ে। 

পরে উপস্থিত লোকজন চাপা পড়া লোকটিকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আরও পড়ুন: ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর