পুরান ঢাকায় বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৫:০৯ পিএম

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল আনুমানিক দশটায় খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

নিহত গৃহবধূ মারজিয়া বিনতে মকসুদ (২৯) হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুরের মকসুদ আলী ও তাহমিনা আক্তারের মেয়ে এবং রাজিউন মাহমুদের স্ত্রী। তিনি গৃহিনী ছিলেন। মারজিয়া-রাজিউন দম্পতি নিঃসন্তান ছিলেন।

মরদেহ শনাক্তকারী নিহতের বড় ভাই হাসান মো. আমিরুল ইসলাম জানান, চকবাজার নাজিমউদ্দীন রোডের রজনীগন্ধা ভিলায় ভাড়া বাসায় থাকতেন মারজিয়া-রাজিউন দম্পতি। ঘটনার সময় বাসায় একাই ছিলেন মারজিয়া। তারা এসে তাকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন: তেজগাঁওয়ে প্রাইভেকারে নারী-পুরুষের মরদেহ 

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল শেষে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর