ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত

আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:০৬ পিএম

রাজধানীর ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাইসাইকেলে ছিলেন।

মঙ্গলবার বিকেলে বামৈল এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত নাহিদ ইসলাম (১৩) জামিয়া করিমা হাফিজিয়া নামের একটি হেফজ মাদ্রাসার হাফিজির শিক্ষার্থী ছিলো।

নাহিদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর খাগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ডেমরা স্টাফ কোয়াটার পশ্চিমপাড়া দেল্লা ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো।

দুই ভাই এক বোনের মধ্যে নাহিদ ছিলো ছোট। তার বাবা স্টাফ কোয়াটার এলাকার ফুটপাতে চায়ের দোকানদার।

পথচারী ও প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, বিকেলে বামৈল ব্রিজ এলাকায় দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময়ে একটি মোটরসাইকেল নাহিদকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর