সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহ্কাম উল্লাহ্'র অস্ত্রোপচার ১৯ জুন

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:৩১ পিএম

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অপারেশন ক্লিন হার্টে নির্যাতনের শিকার সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: আহ্কাম উল্লাহ্'র ঘাড়ে অস্ত্রোপচার হতে যাচ্ছে আগামী ১৯শে জুন। এজন্য দেশবাসীর কাছে দোয়ার চেয়েছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবাদ এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিশিল্পী মো: আহ্কাম উল্লাহ্ ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক। শিক্ষা জীবনে ছিলেন কৃতি বিতার্কিক। ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে চৌকস ও সাহসী নেতৃত্বের জন্য জনপ্রিয় তিনি। 

আওয়ামী লীগ নেতা মো: আহ্কাম উল্লাহ্কে ২০০২ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের চালানো অপারেশন ক্লিন হার্টের আওতায় আটক করে যৌথবাহিনী। সেই সময় তিনি ছায়ানটের ভবন নির্মাণে তহবিল সংগ্রহের জন্য রাজধানীতে একটি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছিলেন। 

বিবৃতিতে আরও বলা হয়, মূলত তৎকালীন বিরোধী দল তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমনের জন্য চালানো অপারেশন ক্লিন হার্টে আটক ও নির্যাতনের শিকার হয়ে অনেকে নিহত হন। অনেকে শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছেন। তাদের মধ্যে রাজনৈতিক এবং সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্টজনেরাও রয়েছেন। 

অপারেশন ক্লিনহার্টে আটক হ‌ওয়ার পর নির্যাতনের শিকার হয়ে মো: আহ্কাম উল্লাহ্'র ঘাড়ের হাড় ভেঙে যায় এবং মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বিএনপি-জামায়াত সরকার সেইসব হত্যা-নির্যাতনের বিচার না হ‌ওয়ার জন্য ইনডেমনিটি নিয়েছিল। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ইনডেমনিটি বাতিলের ব্যবস্থা করেন। এরপর আদালত নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। 

অপারেশন ক্লিন হার্টে আটক হ‌ওয়ার পর নির্যাতনের শিকার হ‌ওয়ার জের ধরে মো আহ্কাম উল্লাহ্'র শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর হয়ে উঠেছে। 

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাংগন হসপিটালে ১৯শে জুন তার ঘাড়ের সামনের ও পেছনের অংশে জটিল অস্ত্রোপচার করা হবে। মো: আহ্কাম উল্লাহ্ নির্যাতনের শিকার হ‌ওয়ায় কোন ক্ষতিপূরণ চান না। 

তিনি সফল অস্ত্রোপচার ও পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


একাত্তর/এআর

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের...
খুলনার স্যার ইকবাল রোডে (কালীবাড়ি রোড) কমিউনিটি ব্যাংকের একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উপ-শাখাটির...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর