বিএনপি নেতা খন্দকার মোশাররফ সিসিইউতে

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৩:৩৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোররাত তিনটার দিকে বিএনপির এই শীর্ষ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের শায়রুল কবির।

শায়রুল কবির জানান, বুকে ব্যথা অনুভব করায় রাত একটার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে আছেন।

চিকিৎসকরা ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন, জানান তিনি। 

আরও পড়ুন: খালেদার শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

ড. খন্দকার মোশাররফের ছেলে ড. মারুফ খন্দকার হাসপাতালে আছেন। পরিবার ও দলের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর