বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলেও পাননি শ্রমিকরা

আপডেট : ২০ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম

বঙ্গবাজারে আগুনে নিঃস্ব হওয়া ১৫ হাজার দোকান কর্মচারীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় দোকান মালিক কর্মচারী ফেডারেশন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বঙ্গবাজারের দোকান কর্মচারীদের পদযাত্রা কর্মসূচির পর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি মার্কেটের প্রায় তিন হাজার দোকান পুড়ে যায়। এর ফলে ১৫ হাজার শ্রমিক চাকরিহারা হয়ে পড়েন। দোকান মালিকরা প্রধানমন্ত্রীর দপ্তর, মেয়র, মন্ত্রী, মালিক সমিতি এবং বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার জন্য দফায় দফায় সহায়তা পেলেও ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী এক টাকাও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা।

তারা বলেন, তারা গত ঈদুল ফিতর বেতন-ভাতা ছাড়াই কাটিয়েছেন তারা, এই ঈদেও তাই কাটাবেন। দোকান শ্রমিক ও কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দোকান মালিকরা দফায় দফায় কোটি টাকা সহায়তা পেলেও ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ পাননি এক টাকাও।

বক্তারা বলেন, দোকান মালিকরা এ পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৯ কোটি টাকা, এফবিসিসিআই থেকে এক কোটি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স থেকে এক কোটি ২০ লাখ, পাবলিক ফান্ড ৭ কোটি, বিদ্যানন্দ থেকে এক কোটি টাকা সহায়তা পেয়েছেন। এছাড়া বিভিন্ন সংস্থা সহযোগিতা করেছে।

তারা বলেন, ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা তাদের জন্য কষ্টকর। ছেলেমেয়ের লেখাপড়া অনিশ্চয়তার মুখে রয়েছে। অসুস্থ হলে চিকিৎসা নিতে পারছেন না। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীকে যথাযথ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।

আরও পড়ুন: সহজে ‍উপার্জনে পীরের বেশ ধরেন ধর্ষক ইকবাল: র‌্যাব

এদিন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা পরেশ মজুমদার, হযরত আলী মোল্লাসহ পাঁচজনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ছয় হাজার ৬০৩ ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীর তালিকাসহ একটি স্মারকলিপি জমা দেবেন বলে জানান।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর