নারীর মরদেহ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৬:৫৭ পিএম

রাজধানীর ওয়ারীতে একটা বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামীর দাবি তিনি অভিমানে আত্মহত্যা করেছেন।

বুধবার বিকেলে ওয়ারী থানাধীন ২৭/৬/বি ঝুগীনগরের একটি ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ফাতেমা বেগম (২৫) কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের পাঠাও চালক নাঈম খানের স্ত্রী। বর্তমানে ঝুগীনগরে মোবারক হোসেনের ৯ম তলা ভবনের অষ্টম তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি। ফাতেমার বাবার নাম মৃত সালাম শেখ।

জামালপুরের বাসিন্দা ফাতেমা তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

নিহতের স্বামী মো. নাঈম খান জানান, বাইরে গরু কিনতে গিয়েছিলেন। ঘরে ফিরে তিনি গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্ত্রী ফাতেমার (২৫) দেহ দেখতে পান।

নাঈম বলেন, আমরা বাইরে থেকে ডেকেও যখন রুমের মধ্যে ফাতেমার কোন শব্দ পাইনি তখন দরজা ভেঙে ভেতরে ঢুকি। এসময় ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত দেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, আমরা দ্রুত ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঈদের দিন সারাদেশে ভারী বৃষ্টিপাতের আভাস

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এএসআই মাসুদ মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর