উত্তরে আট, দক্ষিণে সাড়ে ১১ ঘণ্টায় বর্জ্য অপসারণ

আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:০৭ পিএম

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে কোরবানির বর্জ্য শত ভাগ অপসারণ করা হয়েছে। তার মধ্যে উত্তর সিটিতে আট ঘণ্টায় এবং দক্ষিণে সাড়ে ১১ ঘণ্টায় এ বর্জ্য সরানো হয়েছে বলে দুটি সিটি কর্তৃপক্ষ দাবি করেছে।

উত্তর সিটি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দুইটায় বর্জ্য অপসারণের কাজ শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য সরানো শেষ হয়। এসময় সাড়ে ১৪ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

আর  দুপুর দুইটায় শুরু করে রাত একটা ২৫ মিনিট পর্যন্ত সবগুলো ওয়ার্ডে সাড়ে সাত হাজার টান বর্জ্য অপসারণের কথা জানিয়েছে দক্ষিণ সিটি।

ঢাকা উত্তরের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সবার সহযোগিতায় আট ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। 

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়।

দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর