রাজধানীতে সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:৪২ পিএম

রাজধানীতে সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিন মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন তিনি।

মঙ্গলবার সকালে নাবিস্কো এলাকা অদূরে সাউদান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দানু চৌধুরী (৮১) নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা।

সকালে তেজগাঁওয়ের নাবিস্কো ও তিব্বতে এলাকার মাঝামাঝি সাউদান সিএনজি পাম্পের সামনে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মৃতের ছেলে রাসেল চৌধুরী জানান, তার বড় ভাই ইমরান চৌধুরী নাখালপাড়ায় থাকেন। তার বাবা ভাইয়ের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকায় এডিস নিধনে চিরুনি অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক এসআই মো. জহিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর