ধানমন্ডিতে ছয়তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০২:২৯ পিএম

রাজধানীর ধানমন্ডিতে ছয়তলা ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডি এক নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নাসরিনের (২৫) গ্রামের বাড়ি ভোলায়। তবে তার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা এখনও পায়নি পুলিশ। 

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিত খান বলেন, ওই ভবনের ছয়তলার একটি বাসার বারান্দা থেকে লাফিয়ে পড়ে ওই তরুণীর মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ভবনের সামনে থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

তিনি জানান, ওই তরুণী এক বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করতো। তার পরিবারকে খুঁজে খবর দেয়ার চেষ্টা করা হচ্ছে। 

আরও পড়ুন: বুড়িগঙ্গায় নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই তরুণী বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর