শ্বশুরকে দিয়ে ইয়াবা ব্যবসা, জামাই গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:১০ পিএম

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম মো. রিপন শেখ (৩৬)। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ভাড়া বাড়িতে থাকেন, গ্রামের বাড়ি পাবনার আমিনপুরের আহাম্মদপুর মধ্যপাড়া এলাকায়। পেশায় তিনি গাড়িচালক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার জানান, এর আগে গত ১৭ জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন ও কাশেম শেখ নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিএনসি। গ্রেপ্তারদের মধ্যে কাশেম শেখ তার জামাতা রিপন শেখের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হওয়ার কথা জানান। তিনজন গ্রেপ্তারের পর রিপন গা-ঢাকা দেন। 

আরও পড়ুন: ঝালকাঠিতে দুর্ঘটনা: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার

রোববার মধ্যরাতে গোপন খবেরবিপুল পরিমাণ ইয়াবাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়। গত জানুয়ারিতে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বরত থাকাকালে টেকনাফভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হয়। এরপর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। গত দুই মাসে কক্সবাজার থেকে পাঁচটি চালানে ইয়াবা নিয়ে এসেছেন তিনি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর