পল্লবীতে মদ পানে শিক্ষার্থীর মৃত্যু, দুইজন হাসপাতালে

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:১৪ পিএম

রাজধানীর পল্লবীতে মদ পানে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজ্জাদ হোসেন শান্তের (২১)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কাজ করতেন। পড়াশোনা করতেন বাকেরগঞ্জ নিয়ামতি কলেজে।

নিহতের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার খুন্তা কাঠায়। তিনি কৃষক ফারুক সিকদারের ছেলে।

শান্তর মামাতো ভাই মেহেদী হাসান জানান, শান্ত ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তারা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

মৃতের বন্ধু রিয়াজ বলেন, মদ পান করা সকলের বাসা মিরপুর এগারো নম্বর সেকশনে। রোববার রাতে তিন বন্ধু ঐ এলাকার একটি বাসায় বসে মদ পান করেছিলো। পরে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢামেকে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ডেঙ্গু রোগীর চাপ আর নিতে পারছে না মুগদা হাসপাতাল

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর