যাত্রাবাড়ীতে অচেতন হয়ে পড়া শিক্ষার্থীর মৃত্যু ঢামেকে

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:২৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে অচেতন হয়ে পড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।

বুধবার রাত সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।

নিহত জসিম সাহা (২৪) নারায়ণগঞ্জের কদম রাসুল সরকারী ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার ফতেকান্দি গ্রামের রঞ্জিত সাহার ছেলে। দুই ভাইয়ের মধ্যে জসিম ছিলো ছোট।

জসিমের বড় ভাই অসিম সাহা বলেন, আমরা ফোনে খবর পাই জসিম অসুস্থ হয়েছে পড়েছে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে আমরা সেখান থেকে ঢামেকে নিয়ে আসি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহামেদ টিটো জানান, স্থানীয়রা জসিমকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় সাফা মারওয়া হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে ঢামেকে নেয়।

আরও পড়ুন: সায়েদাবাদ থেকে বাস টার্মিনাল সরছে ফেব্রুয়ারিতে

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর