বোর্ড বাজার আগুনে দগ্ধদের একজনের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১০:০৯ পিএম

গাজীপুর বোর্ড বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিন জনসহ চার জন দগ্ধের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, মৃতের শরীরের ৯৫% শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়েছে।

নিহত ফরমান মণ্ডল (৬৫) বার্ন ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন মৃতের স্ত্রী খাদিজা বেগম (৫২), ছেলে মিনারুল ইসলাম (৩৫) এবং আরও একজন।

ফরমানের ছোট ছেলে আনারুল ইসলাম জানান, তার ভাই পরিবার নিয়ে বোর্ড বাজার এলাকায় থাকেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসাবে চাকরি করেন। গত ২০/২২ দিন আগে বাবা-মা তার বাসায় বেড়াতে গিয়েছিলেন, সে সময় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে তারা দগ্ধ হন।

ডা. তরিকুল জানান, দগ্ধদের মধ্যে মিনারুল ইসলামের শরীরের ৯৫% শতাংশ এবং খাদিজার শরীরের ৫% শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন: জুরাইনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/আরএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকা থেকে আব্দুল আহাদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর