রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৬:৪৪ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। 

মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড়ে জামাল দেওয়ান বাদশা মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মেহেরুন নেসা মিম (১৬) ঝালকাঠির বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী সোহেল শেরপুরের নালিতাবাড়ির বাসিন্দা। 

অচেতন অবস্থায় তাকে তার বড় বোন মোসা. তন্নিকা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর বিকেল সোয়া তিনটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বোন জানান, চার বছর আগে সোহেলের সাথে মিমের বিয়ে হয়। তাদের দুই বছরের এক সন্তান রয়েছে। 

তিনি অভিযোগ করে বলেন, বিয়ের প্রথম এক বছর তাদের সংসার ভালোই চলছিলো। এরপর থেকে বিভিন্ন কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকতো। সোহেল প্রায়ই তার বোনকে মারধর করতেন। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় একবার অভিযোগও করা হয়। 

তার অভিযোগ, দুপুরে সোহেল তার শরীরে একটি ফোঁড়া হয়েছে বলে মিমকে বাথরুমে ডেকে নিয়ে যান। বেশ কিছু সময় পর সোহেল বের হয়ে ওষুধ আনার কথা বলে বাইরে চলে যান। 

এরপর অনেক সময় পেরিয়ে গেলেও মিম না বের হলে তার বোন বাথরুমে গিয়ে দেখেন তিনি মেঝেতে পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিমকে সোহেল গলাটিপে হত্যার পর বাথরুমে ফেলে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় নিহত তিন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রেখে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। চিকিৎসক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর