নীলফামারী-৩ আসনের নির্বাচনী চিত্র

এবার ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ, বিএনপি নির্ভার

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম

নীলফামারী-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ায় দলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতারা। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের শরিক দলগুলোকে তাই আর ছাড় দিতে চান না তারা।

আর স্থানীয়দের মধ্যে অভিযোগ আছে, সংসদ সদস্যকে বিপদে পাশে পাওয়া যায় না। এনিয়ে অস্বস্তি আছে স্থানীয় জাতীয় পার্টিতেও। তবে, বিএনপির সম্ভাব্য প্রার্থী অনেকটাই নির্ভার। আর জামায়াতে ইসলামী এই আসনে জিততে অনেকটা আড়ালে থেকেই প্রস্তুতি নিচ্ছে।

কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মুক্তিযুদ্ধ নীলফামারীর ইতিহাসে অন্যতম অধ্যায়।

প্রত্যেকটি বিদ্রোহ-সংগ্রামে নীলফামারীর লোকজন ছিল প্রতিবাদমুখর। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মাঠে ঘাটে ভোটের হাওয়া। সেখানকারই নীলফামারী-৩ সংসদীয় আসনটি জলঢাকা উপজেলা নিয়ে গঠিত।

এটি জাতীয় সংসদের ১৪ নাম্বার আসন। একাদশ সংসদ নির্বাচনে জোটগত কারণে নীলফামারী- ৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। জোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রানা মোহাম্মদ সোহেল। স্থানীয়দের অভিযোগ, বিপদের সময় এলাকায় পাওয়া যায় না এই জনপ্রতিনিধিকে। তারপরও রানা মোহাম্মদ সোহেল মাঠে বেশ তৎপর।

সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকেই বেশিরভাগ সময় রানা মোহাম্মদ সোহেল এলাকার বাইরে থাকেন বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের। যা সরকার ও আওয়ামী লীগের ক্ষতি করছে বলেও অভিযোগ তাদের। এনিয়ে অস্বস্তি আছে স্থানীয় জাতীয় পার্টির নেতাদের মধ্যেও। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর দাবি, সংসদ সদস্যের কাজ অনেকক্ষেত্রেই জাতীয় পার্টির সাধারণ সম্পাদক করেন।

অন্যদিকে নীলফামারী আসন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিভক্তি প্রকট হয়ে উঠেছে। এই আসনে নির্বাচন করতে চান কমপক্ষে চারজন। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানগুলোতে এই দলের নেতাদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো।

আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চাইতে পারেন ২০১৪ সালের নির্বাচনে জয়ী অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

অন্যদিকে, এই আসনে বিএনপির মধ্যে দ্বন্দ্ব নেই। ফলে আসতে পারে একক প্রার্থী। যদিও গুঞ্জন আছে জামায়াতের প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন। বিএনপি নির্বাচনে গেলে রংপুর মহানগর বিএনপির আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো. সামসুজ্জামান সামু মনোনয়ন চাইতে পারেন। এছাড়া আলোচনায় আছেন নীলফামারী বিএনপির সহসভাপতি সৈয়দ আলী এবং উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।

সারা দেশে জামায়াতে ইসলামীর যে কয়েকটি উর্বর এলাকা রয়েছে, তার মধ্যে নীলফামারী-৩ আসন অন্যতম। তবে, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নীলফামারী জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করলেও এই আসনে কোনো প্রার্থীর নাম উল্লেখ করেনি। এটিকে এক ধরনের কৌশল হিসাবেই দেখছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: আওয়ামী লীগের কোন্দল কাজে লাগাতে চায় বিএনপি

জলঢাকা উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে নীলফামারী-৩ আসন। ২ লাখ ৭৫ হাজার ভোটারের এই আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের লড়াই নির্ভর করবে দুই বড় দলের জোটের সিদ্ধান্তের উপর। আর ভোটের লড়াইয়ে গোপনে কাজ করবে জামায়াত।

একাত্তর/আরএ

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর