দারাজের সাথে চুক্তিবদ্ধ হলো ওয়েভমেকার বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পিএম

বাংলাদেশের এক নম্বর ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলো ওয়েভমেকার বাংলাদেশ। বেশকিছু মিডিয়া এজেন্সির মধ্য থেকে এই চুক্তি জিতে নিয়েছে ওয়েভমেকার।

এই নতুন পার্টনারশিপের অধীনে দারাজের মিডিয়া স্ট্র্যাটেজি, প্ল্যানিং, বায়িং এবং টিভি, রেডিও ও প্রিন্ট মিডিয়াসহ লোকাল ডিজিটাল মিডিয়া বায়িং পরিচালনার জন্য কাজ করবে ওয়েভমেকার বাংলাদেশ।

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তালাত রাহিম বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে ওয়েভমেকারকে স্বাগত জানাচ্ছি। তাদের মিডিয়া সংক্রান্ত দক্ষতা এবং অভিজ্ঞতার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের পার্টনারশিপের ফলে দারাজের মিডিয়া পদচারণা আরও সমৃদ্ধ হবে, একইসাথে পুরো প্রক্রিয়া হবে আরও সাবলীল। আমরা আশা করছি, এই পার্টনারশিপের ফলে আমাদের মিডিয়া মার্কেটিং আরও শক্তিশালী হবে, একইসাথে আমাদের স্টেকহোল্ডাররাও এর সরাসরি প্রভাব লক্ষ্য করতে সক্ষম হবে।

daraz

ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম বলেন, দারাজের সাথে এই পার্টনারশিপের ফলে আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা মনে করি এই পার্টনারশিপ আমাদের ব্যাতিক্রমধর্মী এবং যুগান্তকারী দক্ষতার স্বীকৃতিস্বরূপ কাজ করবে। একইসাথে আমরা বিশ্বাস করি মিডিয়ার ক্ষেত্রে আমাদের দূরদর্শিতা, অভিজ্ঞতা ও ক্লায়েন্টদের জন্য আমাদের আন্তরিক ডেডিকেশন মিডিয়ায় দারাজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।

চুক্তিপত্র স্বাক্ষরানুষ্ঠানে দারাজ বাংলাদেশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর, সৈয়দ মোসতাহিদাল হক ও প্রধান কর্পোরেট এফেয়ার অফিসার, এ এইচ এম হাসিনুল কুদ্দুসের সাথে সাথে উপস্থিত ছিলেন ওয়েভমেকার বাংলাদেশের অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ডিরেক্টর, মোহাম্মদ হাসান ফারুক।

 

একাত্তর/পিএজে
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হাভাস গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষ দুই ফুটবল ক্লাব লিভারপুল ও প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) সঙ্গে গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা করেছে হায়ার।
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর