সাংবাদিকদের ওপর হামলায় অ্যাটকোর নিন্দা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম

যেইসব রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত হবেন, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে বলে জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো।

মঙ্গলবার অ্যাটকোর পরিচালকমণ্ডলীর এক জরুরি সভা শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে একটি দলের কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উপর হামলা চালায়। তারা গণমাধ্যমের যানবাহনও ভাঙচুর করে। অ্যাটকোর পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হচ্ছে। যারা এইসব ঘটনার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে। এই সন্ত্রাসী ঘটনায় সকল নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে অ্যাটকো।

অ্যাটকোর সভায় সিদ্ধান্ত হয় যে, ভবিষ্যতে যে দলের নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত ও বাধাগ্রস্ত হবেন এবং গণমাধ্যমের যানবাহন হামলার শিকার হবে সেই দলের বিরুদ্ধে অ্যাটকো অবস্থান নিতে বাধ্য হবে। ওই সভায় গত ২৮ অক্টোবরের রাজনৈতিক কর্মসূচি চলার সময় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের ওপর হামলা, কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, এবং সাধারণ যানবাহনে অগ্নিসংযোগের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করে একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে দেশের গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে গণতান্ত্রিক নীতিমালা মেনে কাজ করার জন্য অ্যাটকোর সভা থেকে আহ্বান জানানো হয়।

একাত্তর/এআর
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন...
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর