বাতাসে সীসার বিষ- ২

দিনে বাস ম্যানেজার, রাতে অবৈধ সীসার কোটি টাকার কারবার

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৮:৪৮ পিএম

দিনের বেলা বাস কোম্পানির নিরীহ ম্যানেজার। আর রাতে অবৈধ সীসার কোটি কোটি টাকার কারবার। এভাবেই নিজেকে আড়াল করে রাজধানীতে অবৈধ সীসা গলানোর ভাট্টি গড়ে তুলেছেন হারুন অর রশিদ নামের একজন। কোনো এলাকায় কড়াকড়ি হলেই তিনি অন্য এলাকায় গিয়ে জমি ভাড়া নিয়ে ভাট্টি তৈরি করেন। ব্যাটারি প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির হিসেব মতে সারাদেশে এমন অবৈধ ভাট্টির সংখ্যা পাঁচশরও বেশি। 

ডেমরার ধার্মিক পাড়া এলাকার মূল রাস্তার পাশেই চোখে পড়ে দুটি অবৈধ সীসা গলানোর ভাট্টি। জলমগ্ন এই নিচু এলাকার আরেক পাশে আছে আরও দুটি। জানা গেলো, সবগুলোরই মালিক হারুন অর রশিদ। তার সঙ্গে রয়েছেন  আরও কয়েকজন। তবে তারা কখনও প্রকাশ্যে আসে না। 

কে এই হারুন অর রশিদ?

image


হারুন অর রশিদ গ্রিন লাইন পরিবহনে ম্যানেজার হিসেবে কাজ করেন। সেখানে বসেই তিনি স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই কাজ করে যাচ্ছেন। প্রশ্নের এক প্রশ্নে হারুন সীসার ব্যবসাকে তার ট্রেড বিসনেস বলেও পরক্ষণেই আবার তা অস্বীকার করেন।  

এদিকে সরেজমিনে ভাট্টি এলাকায় একাত্তরের উপস্থিতি টের পেয়ে লাল রঙয়ের একটি প্রাইভেট কারে দ্রুত সটকে পড়েন হারুন। পরে গাড়িটির নম্বর নিয়ে বিআরটিতে যোগাযোগ করা হলে জানা যায় গাড়িটির মালিকও তিনি। 

image


হারুন অর রশিদ ছাড়াও অবৈধ সীসা কারবারে জড়িত আরও যে কয়টি নাম পাওয়া গেছে তারা হলেন- গাইবান্ধার মানজু সরকার, মো. ফারুক, মো. মোস্তফা, মো. মান্নান, মো. শাহজাহান,ধামরাইয়ের আসাদুল, কেরানীগঞ্জের আমিনুল, সাভারের মঞ্জু ও কুমিল্লার মজিদ ও মিলন। 

আরও পড়ুন: ইভ্যালির লাপাত্তা ৩৩৯ কোটি টাকার খোঁজে দুদক

ব্যাটারি প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মুনোয়ার মিজবাহ মইন বলেন,  অবৈধ ভাট্টিগুলো থেকে এই সীসা দেশের আনাচে কানাচে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি তৈরির কারখানায় যাচ্ছে। আর দেশের ব্যাটারির বাজারে ৮০ ভাগ জায়গাই দখল করে আছে অবৈধ ব্যাটারি। 

একাত্তর/এসি

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর