বিচ্ছুরণের গ্র্যান্ড ফাইনাল শনিবার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

স্মার্ট পাওয়ার এবং এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির উদ্যোগে উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা ‘বিচ্ছুরণ’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার। 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পিচিং শেষে শীর্ষ বাছাইদের হাতে উঠবে বিচ্ছুরণের প্রাইজমানি পাঁচ লাখ টাকা এবং ক্রেস্ট।

বিচ্ছুরণের আয়োজকরা জানান, স্মার্ট পাওয়ার এবং এনার্জির খোঁজে চলতি বছর অক্টোবরের শুরু থেকে আইডিয়া আহবান করা হয়। বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ক্যাম্পেইন পরিচালনা করা হলেও নিয়ম অনুসারে ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সী সবাইকে আবেদনের সুযোগ দেয়া হয় বিচ্ছুরণে। 

নভেম্বর ২৬ তারিখ পর্যন্ত চলা এই আয়োজনে সারাদেশ থেকে ৭০০টির বেশি আইডিয়া জমা দেয় তরুণরা। সেখান থেকে যাচাই বাছাই শেষে শীর্ষ দলগুলোকে বাছাই করা হয়। আগামী ৯ অক্টোবর সকাল থেকে চলা পিচিং এর মাধ্যমে এখান থেকেই শীর্ষ ১০ দলকে বাছাই করা হবে। যাদের হাতে প্রাইজমানি পাঁচ লাখ টাকাসহ পুরস্কার তুলে দেবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি নসরুল হামিদ।

শনিবার ফাইনাল পিচিং এর বিচারক হিসেবে রয়েছেন- ডুয়েট এর কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক নার্গিস আক্তার এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান।

পিচিং ও বাছাই শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

স্মার্ট পাওয়ার অ্যান্ড এনার্জি সম্পর্কিত আইডিয়াগুলোকে এবার সাতটি বিষয়ে ভাগ করা হয়েছে। সেগুলো হলো- স্মার্ট প্রোডাকশন, এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি, ডিস্ট্রিবিউশন এড ম্যানেজমেন্ট, স্মার্ট গ্রিড সলিউশন, এনার্জি ডিমান্ড ফোরকাস্টিং, স্মার্ট অপারেশন অ্যান্ড এনার্জি মনিটরিং এবং আইওটি বেজড পাওয়ার অ্যান্ড এনার্জি সলিউশন।

বিদ্যুৎ উৎপাদন, বণ্টন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক গতানুগতিক চিন্তাধারার বাইরে নতুন উদ্ভাবনী আইডিয়া বিদ্যুৎ ব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে বলে মনে করেন আয়োজক প্রতিষ্ঠানগুলো। 

তারা জানায়, বৈশ্বিক চ্যালেঞ্জ, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই সমাধানে স্মার্ট পাওয়ার ও এনার্জি বিষয়ক উদ্ভাবনী আইডিয়াকে বাস্তবে রূপ দিতে আয়োজিত হচ্ছে ‘বিচ্ছুরণ’ উদ্ভাবনী প্রতিযোগিতা।

এবার ২৩টি উদ্ভাবনী আইডিয়াকে স্বীকৃতি দেওয়া হবে বিচ্ছুরণের মাধ্যমে। শ্রেষ্ঠ ১০ আইডিয়াকে বাস্তবে রূপদানের লক্ষে আর্থিক, কারিগরি ও ব্যবস্থাপনা সহযোগিতা করা হবে আয়োজকদের পক্ষ থেকে।

একাত্তর/এসি
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি নসরুল হামিদ বলেছেন, আমাদের স্বপ্ন ২০৪১ সালের মধ্যে আমরা সবাই মিলিতভাবে উন্নত সোনার বাংলাদেশ গড়বো।তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনায়...
বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ...
আগামী মাস থেকে দেশে লোডশেডিং কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিশ্ব ব্যাংকের এক অনুষ্ঠানে...
দেশের তরুণ যুবকদের সম্মানিত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পৃষ্ঠপোষকতায় ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’ ঘোষণা করা হবে আগামী ২০ ডিসেম্বর। আয়োজক সূত্র...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর