হামদর্দ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম

রাজধানীর হামদর্দ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হামদর্দ কলেজের প্রতিষ্ঠাতা হামদর্দ ল্যাবরেটরীজের (ওয়াক্ফ) ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন। খবর বিজ্ঞপ্তির।

ক্রীড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর বেলিম।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোকিত মানুষ হওয়ার জন্য দরকার সঠিক শিক্ষা । সেই শিক্ষা পরিপূর্ণ করার জন্য প্রয়োজন খেলাধুলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি লে. জেনারেল (অব.) আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ নেওয়া শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ বলেন, নতুন প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যোগ্যতাভিত্তিক এই শিক্ষা কাঠামোর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে লেখাপড়ার সঙ্গে খেলাধুলার বিকল্প নেই।

বিশেষ অতিথি ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, খেলাধুলা দেশকে বহির্বিশ্বের কাছে উপস্থাপন করে। তাই শিক্ষার্থীদের আরও খেলাধুলামুখী হতে হবে।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হাড়ি ভাঙাসহ মোট ২৭টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। এসব ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে ৫৮ জন শিক্ষার্থী পুরস্কার পায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর বেলিম।

শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠিত হয় শিক্ষকদের ৪০০ মিটার দৌড় ও হামদর্দ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা।

অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ইভেন্ট ছিলো ক্রিকেট ও ফুটবল। দুটি খেলাতেই বিজয়ী ও রানারআপ উভয় দলকে ট্রফি দেওয়া হয়। শেষে বক্তব্য দেন বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর আহ্বায়ক ছিলেন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হাবিবুর রহমান।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ‘১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে- বাংলাদেশের দ্রুত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ক উৎসব ‘ম্যাটেরিয়াল ফেস্ট ১.০’। ম্যাটেরিয়াল রিসার্চ সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর