সৌদি আরবে ইয়াবা পাচারের চেষ্টা, বিমানবন্দরে আটক ১

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৩:৩৮ পিএম

সৌদি আরবে ইয়াবা পাচারকালে সাদ্দাম নামের এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এসময় তার কাছ থেকে আট হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ডিএমপি নিউজকে বলেন, ওমান এয়ারলাইন্সের যাত্রী সাদ্দাম সুকৌশলে লাগেজের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে সৌদি আরবের দাম্মামে পাচার করতে চেয়েছিল। কিন্তু স্ক্যানিংয়ের আগেই এয়ারপোর্ট আর্মড পুলিশের তল্লাশীতে সেগুলো ধরা পড়ে।

তিনি আরও জানান, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে আট হাজার ৯৫০ পিস ইয়াবা সংগ্রহ করে দাম্মামে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য এগুলো সুকৌশলে বহন করছিল সাদ্দাম। 

সাদ্দামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: ২৫ বছরেই টিকা মিলবে সুরক্ষা অ্যাপে

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসা ইয়াবা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও নিত্যনতুন কৌশলে পাচার হচ্ছে দেশের একাধিক অঞ্চলে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশেও ইয়াবা পাচারের চেষ্টা চালাচ্ছে পাচারকারীরা। তারা রুট হিসেবে ব্যবহার করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে।


একাত্তর/আরবিএস  

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত ‘সিলেকশনস’ -এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর