যাত্রাবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৪:০৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নয় লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবারহ আসছিল। 

আরও পড়ুন: সৌদি আরবে ইয়াবা পাচারের চেষ্টা, বিমানবন্দরে আটক ১

image


গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আলী (৪৫) ও মোঃ শহীদ (৩২)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গোট্রাক, একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার তিনশ' টাকা উদ্ধার করা হয়।


একাত্তর/আরবিএস  

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত ‘সিলেকশনস’ -এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর