প্রযুক্তি ব্যবহারে তরুণ প্রজন্মের উৎসাহের বড় উদাহরণ দয়াল চন্দ্র

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৮:৩০ পিএম

প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার উৎসাহ দেখে অভিভূত গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। ‘পথে পথে’ উদ্যোগের অংশ হিসেবে, দেশব্যাপী গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলার অংশ হিসেবে তরুণ প্রজন্মের সাথেও কথা বলছেন তিনি। 

আলোচনার সময় ডিজিটাল কনটেন্ট তৈরি করে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে কীভাবে আয় করা যায়, দক্ষতা অর্জন ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে ইন্টারনেটের ভূমিকা কী, ভবিষ্যৎ প্রযুক্তি কেমন হবে, প্রযুক্তি-নির্ভর বিশ্বে কাজের ধরণ কেমন হবে- এসব বিষয় নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেন তরুণরা। 

প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের এই এগিয়ে যাওয়ার বড় উদাহরণ পঞ্চগড়ের আটোয়ারী উপজলার দয়াল চন্দ্র বর্মন। ইংরেজিতে কনটেন্ট তৈরি করে ইন্টারনেটের দুনিয়ায় জনপ্রিয় কৃষক পরিবারের সন্তান দয়াল। বলরামপুর ইউনিয়নের অনেক তরুণ এখন দয়ালকে অনুসরণ করছে। মাধ্যমিকে পড়াকালীন জীবন কিছুটা বাধাগ্রস্ত হলেও, প্রত্যন্ত গ্রামে থেকেই প্রযুক্তির কল্যাণে দয়ালের এই সাফল্য। 

এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণদের জানা ও শেখার আগ্রহ এবং ইন্টারনেটের শক্তি ব্যবহার করে নতুন কিছু করার ইচ্ছা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। দয়ালের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। আসলে শেখার জন্য শহর-গ্রাম বলে কিছু নেই। দামি ডিভাইস না থাকলেও যে কনটেন্ট ক্রিয়েটর হওয়া যায় তার উদাহরণ দয়াল। দয়ালকে দেখে দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। সংযোগ কীভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে এবং সেই মানুষের হাত ধরে কীভাবে একটি সমাজ বদলে যায় এ ঘটনা তার বড় উদাহরণ।

তিনি আরও বলেন, দয়াল শুধু ইংরেজিতে কথাই বলে তা না, বরং তার চিন্তাধারাও অনেক গভীর। আমি নতুন করে শিখলাম লিডারশিপ কাকে বলে, ফলোয়ার কারা আর কঠোর পরিশ্রম কাকে বলে।

পথে পথে‘র অংশ হিসেবে গত মাস থেকে দেশের বিভিন্ন জেলায় মত বিনিময় করছেন ইয়াসির আজমান। ব্যবসায়িক অগ্রগতির পাশাপাশি সমাজ ও মানুষের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনে সচেষ্ট গ্রামীণফোন। গ্রামীণফোন বিশ্বাস করে দেশের তারুণ্যের হাত ধরেই তৈরি হবে ‘স্মার্ট বাংলাদেশ’। তাই তরুণ প্রজন্ম যেন ডিজিটাল দক্ষতা অর্জন করে তাদের কর্মসংস্থান করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারেন এজন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রাখবে কোম্পানিটি।

আরবিএস
গ্রামীণফোন ‘1Bangladesh 1Internet’ চালু করেছে, যার মাধ্যমে দেশের মানুষের জন্য আরও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং এর মাধ্যমে দেশজুড়ে আরও বেশি কিছু অন্বেষণ, আবিষ্কার ও উপভোগের সুযোগ তুলে ধরা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের উন্নত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন 'জিপি শিল্ড' ব্যবহার করবে নুভিস্তা ফার্মা।
ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে নিজেদের জীবন বদলেছেন রাজশাহীর প্রেমতলীর প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবনের এ পরিবর্তন দেখতে গ্রামীণফোন, টেলিনর এ
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর