শঙ্কা নিয়েই পুরনো রূপে ফিরছে নগরীর সড়ক

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১০:০৯ পিএম

বুধবার থেকে রাজধানীর রাজপথ ফিরছে আগের মতো ব্যস্ত চেহারায়। অর্ধেক সংখ্যক গণপরিবহন চলবে, তাই চলছে শেষ মুহুর্তের ঝালিয়ে নেয়ার কাজ। 

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, অর্ধেক পরিবহন চলার কারণে চালকদের বাড়তি চাপ নিতে হবে, সংক্রমণ ঠেকানোও সম্ভব হবে না। 

এদিকে, একই দিন থেকে রাইড শেয়ারিং সেবাগুলোও চালু হবে। ফলে সেই আগের রূপেই ফিরে যাবে রাজধানীর সড়ক। 

কঠোর বিধিনিষেধের কারণে এতোদিন বন্ধ ছিলো গণপরিবহন। পুরো সময়টাই বসা ছিলো গাড়িগুলো। 

যে কারণে রাস্তায় নামার আগে, ঝালিয়ে নেয়া হচ্ছে গাড়িগুলো। টার্মিনালগুলোতে শ্রমিকরা ব্যস্ত গাড়ির ইঞ্জিন, ব্যটারিসহ সব যন্ত্রাংশ পর্যবেক্ষণের কাজে। 

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, অর্ধেক গাড়ির সাথে থাকবে অর্ধেক শ্রমিক। যাত্রী কিন্তু কমছে না। যাত্রীর চাপ সামলাতে একেকজন চালককে চালাতে হবে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ট্রিপ। 

আরও পড়ুন: মজুদ কমে আসায় গতি হারাচ্ছে গণটিকা কর্মসূচি

এ কারণে হঠাৎই বাড়তে পারে দুর্ঘটনা। বলছেন, অর্ধেক যানে স্বাস্থ্যবিধি মানাটা কষ্টকর হয়ে পড়বে। তাছাড়া অর্ধেক গণপরিবহন চলছে কিনা, সেটিও বের করারও কোনো পথ নেই।

তবে তারা বলছেন, সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েই পুরো আসনে অর্ধেক বাহন চলবে আগের ভাড়ায়। যাত্রীরা কতটুকু সহযোগিতা করেন, তার উপর নির্ভর করছে সব কিছু। 

এদিকে, বুধবার থেকে সরকারি শর্ত মেনে শুরু হবে রেল চলাচল। অনলাইন ও স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে হবে। তবে গণপরিবহনে যাত্রীদের সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলছেন সংশ্লিষ্টরা। 


একাত্তর/আরবিএস  

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর