ডাক অধিদপ্তরের দায়িত্বে নগদ, দৈনিক লেনদেন বেড়েছে ১০০ কোটি টাকা

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:১৬ পিএম

ডাক অধিদপ্তর দায়িত্ব গ্রহণ করার পর মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দৈনিক লেনদেন প্রায় ১০০ কোটি টাকা বেড়েছে। ডাক অধিদপ্তর সূত্র জানিয়েছে, নগদের সার্বিক সেবার দায়িত্ব ডাক অধিদপ্তরে নেয়ার পর গ্রাহকদের মধ্যে থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। যার ফলে প্রতিদিন গড়ে ১০০ কোটি টাকার ওপর লেনদেন বেড়েছে নগদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক অধিদপ্তর জানিয়েছে, ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির আওতায় থাকা নগদের দায়িত্বে নেয়ার পর গ্রাহকদের মধ্যে অনেকটা ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ডাক অধিদপ্তর নগদের মাধ্যমে সবাইকে এমএফএস সেবা দিচ্ছে। ফলে গ্রাহকেরা কম খরচে ভালো সেবা গ্রহণের জন্য নগদের ওপর সবসময় আস্থা রেখেছেন। যার অংশ হিসেবে দৈনিক গড় লেনদেন ১০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

গত বৃহস্পতিবার ডাক অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, নগদ পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিযুক্তির আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ডাক অধিদপ্তরকে নগদ পরিচালনায় সার্বিক দায়িত্বভার গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নগদের প্রধান কার্যালয় এবং সংশ্লিষ্ট সব স্থানে সরেজমিন উপস্থিত হয়ে সময়ে সময়ে প্রতিবেদন দাখিল করার জন্য একটি কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, ডাক অধিদপ্তরের পরিচালক মো. আবু তালেব ও মো. আমিনুর রহমান।

অন্যরা হলেন -পোস্টাল অ্যাটাচি এস এম ওয়াদুদুল ইসলাম, প্রোগ্রামার মো. মনিরুজ্জামান, ডিপিএমজি সঞ্জিত চন্দ্র পণ্ডিত, মো. সাহেদুজ্জামান সরকার, খন্দকার শাহনুর সাব্বির ও এ কে এম মনিরুজ্জামান।

সম্প্রতি নগদের দৈনিক গড় লেনদেন বৃদ্ধির বিষয়ে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফায়েত আলম বলেন, মানুষের জীবন সহজ করতে শুরু থেকেই কাজ করছে নগদ। যে কারণে ৮ কোটির বেশি গ্রাহককে নিয়ে আরো বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছি আমরা। মানুষের আস্থা থাকার কারণে অনেক ধরনের গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকে পাশ কাটিয়ে আমরা বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছি এবং গ্রাহকদের নিয়ে সামনের দিনে আরো ভালো কিছু উপহার দিতে পারব বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির আওতায় থাকা নগদে গ্রাহকের আস্থা সবসময় ছিল, আছে ও থাকবে।

গত আগস্টে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করলে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে তখন উচ্চ আদালতের দ্বারস্থ হন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফায়েত আলম। গত সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালত নগদে প্রশাসক নিয়োগে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। ফলে নগদের আগের বোর্ডের নগদ পরিচালনায় কোনো বাধা থাকছে না।

একাত্তর/আরএ
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ তাদের আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের অর্জিত আয়ের ভাগ হিসেবে...
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এ প্রশাসক ও নতুন বোর্ড নিয়োগকে বেআইনি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদলত। গত সাত মে শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর