ডাক বিভাগকে আয়ের ১৩ কোটি ৮২ লাখ টাকা দিলো ‘নগদ’

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ তাদের আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের অর্জিত আয়ের ভাগ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে চেকটি হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আফজাল আহমেদ।

এ সময় ডাক বিভাগ ও নগদ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী সেবাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সব ধরনের বিনিয়োগ করছে নগদ লিমিটেড। এক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগ নেই। তবে চুক্তি অনুযায়ী, সেবা থেকে প্রাপ্ত আয়ের (রেভিনিউ) ৫১ শতাংশ পাবে ডাক বিভাগ এবং বাকি ৪৯ শতাংশ পাবে নগদ লিমিটেড।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নগদ এই খাতে বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা দেশে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আরও উৎসাহিত করছে।

নগদ কর্তৃপক্ষ জানায়, ডাক বিভাগের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

একাত্তর/আরএ
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ তাদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন হয়েছে।
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
ডাক অধিদপ্তর দায়িত্ব গ্রহণ করার পর মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দৈনিক লেনদেন প্রায় ১০০ কোটি টাকা বেড়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর