সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:২২ পিএম

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদ। 

রোববার (২৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে হোসেন খালেদ দীর্ঘ সাত বছর সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য। এছাড়াও তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি ব্যাংক হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিজ্ঞ ব্যবসায়ী হোসেন খালেদ চার মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান এবং এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

হোসেন খালেদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক এবং চার মেয়াদে ব্যাংকের চেয়ারম্যান। বর্তমানে হোসেন খালেদ নিজেও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরবিএস
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
ঢাকা ব্যাংক পিএলসি. যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা...
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে ব্যাংকটি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর