লালমনিরহাটে তামাকের ট্রাকে মিললো ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

লালমনিরহাটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) তামাক ভর্তি ট্রাক থেকে ১৩ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক র‌্যাব ১৩ এর সদস্যরা। গাঁজাগুলো পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো। 

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় চেকপোস্ট তৈরি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ টিম সিগারেট কোম্পানি বিএটির তামাক ভর্তি একটি ট্রাক তল্লাশি চালায়। এসময় ১৩ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র‍্যাব। 

তামাক ভর্তি ট্রাকটি লালমনিরহাট বিএটির ডিপু গোডাউন থেকে কুষ্টিয়ায় বিএটির তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা জেএলটি নিয়ে যাওয়া হচ্ছিলো।

র‌্যাব-১৩ জানায়, তামাক পরিবহনের পাশাপাশি গোপনে মাদক লুকিয়ে পাচার করা হচ্ছিলো। আটক করা হয়েছে তিন জনকে। 

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার চাঁদালী বিশ্বাসের ছেলে মো. ওহিদুল ইসলাম, একই উপজেলার মীরের পাড়া এলাকার মৃত মবকুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম ও একই উপজেলার তারাগনিয়া এলাকার মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে মো. শাবান আলী।  

এ ঘটনায় লালমনিরহাট সদর থানার (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী ইসলাম বলেন, বিএটি গোডাউন থেকে তামাক নিয়ে ট্রাকটি যাচ্ছিলো কুষ্টিয়ার উদ্দেশ্য। তামাকবাহী ট্রাক ব্যবহার করে সংঘবদ্ধ একটি চক্র নিয়মিতভাবে গোপনে মাদক পরিবহন করছিলো। আটক করা ট্রাক থেকে উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। 

গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব- ১৩ থানায় লিখিত অভিযোগ দিয়েছে এবং থানায় নিয়মিত মামলা রেকর্ড হয়েছে। 

লালমনিরহাট ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) ডিপো ম্যানেজার নাঈম হোসেন জানান, ট্রাকের তামাকগুলো আমাদের কিন্তু উদ্ধার হওয়া গাঁজাগুলো আমাদের নয়। এর চেয়ে বেশি কিছু বলতে রাজী হয়নি বিএটির এ কর্মকর্তা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ট্রাকে তামাকের আড়ালে গাঁজা পরিবহনের বিষয় নিয়ে জেলাজুড়ে তোলপাড় চলছে।

আরবিএস
বিপুল পরিমাণ গাঁজা, গাঁজার তৈরি কেক, চকোলেট ও মিল্কশেকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এদের মধ্যে একজন তরুণী রয়েছেন।আসামিদের সবাই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের...
রাজধানীতে গুলশান থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজার নির্যাস দিয়ে তৈরি বিভিন্ন খাবার, খাবার তৈরির উপকরণ ও এক তরুণীসহ দুই যুবককে আটক করা হয়েছে।রোববার (২৯ মে) বিকেল চারটার দিকে প্রথমে গুলশানের ছয় নম্বর...
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৮ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু...
রাজধানীর পল্টন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ কাশেম ও মোঃ আঃ রহিম নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা।পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন মিয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর