গুলশান শপিং সেন্টার সিলগালা, ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম

ঝুঁকিপূর্ণ হওয়ায় গুলশান একের মোড়ে অবস্থিত ‘গুলশান শপিং সেন্টার’ ভবনটি সিলগালা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এর প্রতিবাদে গুলশান গোলচত্বরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। এর ফলে গুলশান, মহাখালী, হাতিরঝিল ও বাড্ডা এলাকায় দেখা দেয় তীব্র যানজট। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন। এর পরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। 

বেলা সাড়ে তিনটার দিকে অবরোধকারীদের সরাতে অভিযান শুরু করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। সেইসাথে কিছু গাড়িও ভাঙচুর করা হয়।  

ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। এভাবে মার্কেট বন্ধ করায় তারা ক্ষতির মুখে পড়ছেন। তাই পুনর্বাসনের দাবি জানান তারা।

image


তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে। 

এদিকে সিটি কর্পোরেশন জানায়, বেশ কয়েকবার আগুন লেগেছে এই মার্কেটে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বারবার সময় দেয়া হলেও ভবন ছাড়ার বিষয়ে কোনো উদ্যোগ নেননি ব্যবসায়ীরা। 

গুলশানের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, কোনো দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীরা তা আলোচনা করতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ সড়ক দখল করে মানুষের ভোগান্তি করায় তাদেরকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে সহিংসতা দেখতে চায় না: কামাল

তিনি জানান, নিরাপত্তার জন্য এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা পর বেলা পৌনে চারটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


একাত্তর/এসি/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর