রাজশাহীতে কমেছে মৃত্যু ও সংক্রমণ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০২:১৩ পিএম

একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নওগাঁর একজন রয়েছেন। চলতি সপ্তাহে রাজশাহীতে কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রামেক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত পাঁচজনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ও দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৭ জনকে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এদিন মেডিকেল কলেজ ল্যাবে ৩৬০টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর ২০৯টি নমুনা পরীক্ষা করে ২৪ জন ও জয়পুরহাটে ১৫১টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারসহ ভারতীয় ১৩ জেলে আটক

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ ও জয়পুরহাটে ১২ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৫ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৪৫ জন। বর্তমানে মোট ১৪০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একদিন আগে এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রামেক করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়। এদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৯ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। 


একাত্তর/আরবিএস  

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও সনদ কুরিয়ারযোগে ফেরত পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের...
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর