আলেফ ও এএএবির সমঝোতা চুক্তি সই

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা আরও উন্নত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এবং আলেফ একটি সমঝোতা স্মারক সই করেছে। 

সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। 

অনুষ্ঠানে এএএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলেফের পক্ষে উপস্থিত ছিলেন এহসানুল হক, কান্ট্রি ডিরেক্টর, আলেফ গ্রুপ ইনকর্পোরেটেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) এবং আহসানুর রহমান, পার্টনার ডিরেক্টর, আলেফ গ্রুপ ইনকর্পোরেটেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা)।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলেফ বাংলাদেশে গুগল ও টিকটকসহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষে স্ট্রাকচার্ড ট্রেনিং, এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং স্থানীয় এজেন্সিগুলোর জন্য গ্লোবাল এক্সপোজার নিশ্চিত করা হবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে এএএবি এবং আলেফ যৌথভাবে ডিজিটাল বিজ্ঞাপনে পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা নিশ্চিতকরণ এবং তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করবে। এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি প্রবৃদ্ধি সংক্রান্ত জাতীয় অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এনেবলমেন্ট, এনহ্যান্স, এক্সপ্যান্ড (থ্রি ই) কাঠামোর আওতায় এই অংশীদারিত্বের মাধ্যমে এএএবি সদস্য সংস্থার জুনিয়র পেশাজীবী ও নবীন গ্র্যাজুয়েটদের জন্য বিনামূল্যে বৈশ্বিক ডিজিটাল অ্যাডভার্টাইজিং সার্টিফিকেশন প্রদান করা হবে। পাশাপাশি আলেফের ঢাকার প্রশিক্ষণ কেন্দ্রকে প্রেফার্ড এএএবি লার্নিং হাব হিসেবে ব্যবহার করে যৌথ কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া এজেন্সি মালিক ও সিনিয়র লিডারশিপের জন্য লিডারশিপ মাস্টারক্লাস আয়োজন এবং দ্বিবার্ষিক স্টেট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি ব্র্যান্ড সেফটি, বিজ্ঞাপনের স্বচ্ছতা এবং প্ল্যাটফর্ম কমপ্লায়েন্স নিশ্চিত করতে একটি ডিজিটাল অ্যাডভার্টাইজিং আচরণবিধি প্রণয়ন করা হবে। নির্বাচিত বাংলাদেশি বিজ্ঞাপন কার্যক্রমকে আলেফের গ্লোবাল কেস স্টাডিতে অন্তর্ভুক্ত করার সুযোগও থাকবে।

উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করেছে যে, এই অংশীদারিত্ব বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পকে আরও দক্ষ, নৈতিক এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাত্তর/এসি
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর