ঈদে মার্সেল পণ্য কিনলেই হতে পারেন ১০ লাখ টাকার মালিক

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম

আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। প্রতিবারের মতো এবারও ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১০ লাখ টাকা জেতার সুযোগ। এছাড়া রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

সম্প্রতি রাজধানীর মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত সারাদেশের মার্সেল শোরুমগুলোতে এসব সুবিধা পাবেন ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএসের মাধ্যমে ১০ লাখ টাকা, ক্যাশব্যাক বা নিশ্চিত উপহারের তথ্য জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিজয়ীদের উপহার বুঝিয়ে দেবেন।

সিজন-২৪ এর উদ্বোধন ঘোষণা করে মার্সেলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, প্রতিটি বড়ো উৎসবকে সামনে রেখে মার্সেল সর্বদা ক্রেতাদের বিশেষ সুবিধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য ১০ লাখ টাকা পাওয়ার এই সুযোগ রাখা হয়েছে। পূর্বের মতো এবারের সিজনটিও গ্রাহকদের অংশগ্রহণে শতভাগ সফল হবে বলে আমরা আশাবাদী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির।

বিক্রয়োত্তর সেবা বা সার্ভিসিং কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে মার্সেল। ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষিত থাকে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও সারাদেশে বিস্তৃত মার্সেলের যেকোনো সার্ভিস সেন্টার থেকে গ্রাহকেরা দ্রুত সেবা নিতে পারেন। মূলত এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই প্রতিবছর ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

একাত্তর/এসি
রাজধানীতে জমজমাট শেষদিনের কোরবানির পশুর হাট। ৭৫ হাজার থেকে দেড় লাখ টাকার গরুতেই ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে। চার থেকে পাঁচ লাখ টাকার গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। এদিকে উত্তর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর