৭৫ হাজার থেকে দেড় লাখ টাকার গরু চাহিদার শীর্ষে

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৭:৫০ পিএম

রাজধানীতে জমজমাট শেষদিনের কোরবানির পশুর হাট। ৭৫ হাজার থেকে দেড় লাখ টাকার গরুতেই ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে। 

চার থেকে পাঁচ লাখ টাকার গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। এদিকে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। 

হাতে সময় নেই। তাই শেষ সময়ে কোরবানির গরু নিয়ে চলছে দর কষাকষি। শেষ দিনে গরুর দাম না কমায় বিপাকে পড়েন ক্রেতারা। 

তাই ঈদের আগের দিন শনিবার রাজধানীতে পশুর হাট ঘুরে দেখা গেছে ৮০ থেকে দেড় লাখ টাকার গরু ছিলো চাহিদার শীর্ষে। ৬০ থেকে ৭০ হাজারেও মিলেছে দেশি গরু। 

রাজধানীর সব হাটেই উপচে পড়া ভিড়। পশুর দাম অন্যান্য বছরের তুলনায় বেশি বলে জানান ক্রেতারা। তারা বলছেন, গরুর দাম অনেক বেশি। বাজেট ছাড়িয়ে গেছে। 

বিক্রেতারা জানান, এবার দেশি গরুর বেচাকেনা বেশি। ৭৫ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকার মধ্যে দেশি জাতের মাঝারি গরুর বিক্রি হচ্ছে বেশি।

মাঝারি আর ছোট গরুর চাহিদা থাকলেও বড় গরু নিয়ে বেসামাল বেপারিরা। পাঁচ লাখ টাকার গরুর দাম উঠছে আড়াই থেকে তিন লাখ টাকা। 

তবে পছন্দের গরু পেয়ে অনেকেই আবার হাসি মুখে বাড়ি ফিরেছেন। সবগুলো হাটেই বেচাকেনা চলছে ধুম তালে। ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। 

গাবতলীর মূল হাট ছাড়িয়ে চারপাশের সড়কের ওপরেও সারি সারি পশু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছেন। হাটে যথেষ্ট পশুর সরবরাহ রয়েছে। ক্রেতার উপস্থিতিও অনেক। 

ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে মুখর হাট। হাসিল ঘরগুলোর সামনে বিক্রি হওয়া গরুর হাসিল পরিশোধের জন্য দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

আর আফতাব নগর হাটের সার্বিক অবস্থা দেখতে এসে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ১২ ঘণ্টার মধ্যে হাটের বর্জ্য সরাতে হবে। তা না হলে বাতিল হবে ইজারাদারের জামানত।

মেয়র জানান, ইজারাদারকে তাদের দায়িত্বে ১২ ঘণ্টার মধ্যে পশুর হাটের বর্জ্য অপসারণ করতে হবে। না হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জমা অর্থ বাজেয়াপ্তও করা হতে পারে।

তিনি আরও বলেন, ঈদে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ একটি চ্যালেঞ্জিং কাজ। ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কার করার সব প্রস্তুতি রয়েছে। ১০ হাজার কর্মী কাজ করবে। 

৬০০ যানবাহন, পচনশীল পলি ব্যাগ এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও স্যাভলন রয়েছে। সবার সহযোগিতায় কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে পরিষ্কার করা হবে।

একই হাট পরিদর্শনে এসে, নিরাপত্তার জন্য বেপারীদের পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। 

আরও পড়ুন: রাজধানীর বাস টার্মিনালে যাত্রী চাপ কম, ভাড়া বেশি

তিনি জানান, হাটে ক্রেতা বিক্রেতার আর্থিক লেনদেনের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। সব পশুর হাটের সার্বিক পরিস্থিতিতে সন্তোষও জানান পুলিশ প্রধান।

এদিকে, আগে ক্রেতার গরু হাঁটিয়ে নিয়ে বাড়ি ফিরতেন। কয়েক বছর ধরে রাজধানীর হাটগুলোর বাইরে দাঁড়িয়ে থাকে সারি সারি ছোট-বড় পিকআপ। এসব পিকআপে পশু পৌঁছে যায় বাড়িতে। 

তবে করোনা মহামারির প্রকোপ বাড়লেও পশুর হাটগুলোয় স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি। ব্যাপারী, খামারি ও ক্রেতাদের মধ্যে বেশির ভাগেরই মুখে মাস্ক নেই।


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর