সংবাদ উপস্থাপকদের ‘মাস্টারিং দ্য পাওয়া অব ভয়েস’ কর্মশালা

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

দেশের বিভিন্ন সম্প্রচার মাধ্যমে কর্মরত সংবাদ উপস্থাপকদের নিয়ে শুরু হলো ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামটরে এফবিএস হলরুমে এই কর্মশালা শুরু হয়।  

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন প্রখ্যাত সংবাদ উপস্থাপক ও এনবিএ উপদেষ্টা কাওসার মাহমুদ।

টিভিসি, ওভিসি, ডকুমেন্টরি, কমার্শিয়াল ভয়েস ওভার এবং স্টুডিও সেশনে কীভাবে কণ্ঠের কাজ করতে হয়- এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে কর্মশালাটি।  

ছয় সপ্তাহব্যাপী এই কর্মশালায় ১০টি সেশন অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার বিকেল চারটায়, চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। একদিনে দুই জন প্রশিক্ষক দুটি সেশনে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষকরা হলেন- শারমিন লাকি, রাহবার খান, কাওসার মাহমুদ, লতিফুন মতিন মিঠু, সাগর সেন, মেখলা সরকার ও শৈব তালুকদার। 

এনবিএ এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জাহিদ জানান, কর্মশালা শেষে সার্টিফিকেটের পাশাপাশি অংশগ্রহণকারীদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করে গড়ে তোলা হবে ভয়েস ব্যাংক। যা বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। 

তিনি জানান, এই কর্মশালায় বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও রেডিও’র ৭০ এর বেশি পেশাদার সংবাদ উপস্থাপক অংশগ্রহণ করছেন।

কর্মশালার বক্তব্য রাখেন, এনবিএ সভাপতি সাকলাইন রাসেল, সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশিক তমাল। 

উপস্থিত ছিলেন- এনবিএ'র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক জাভেদ কারদার, সহসভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সহসভাপতি নাজনীন আক্তার, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রঞ্জু ইফতেখার, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হাফিজ খন্দকার, নির্বাহী সদস্য রুপা নূরসহ অনেকেই। 

একাত্তর/এসি
বাংলাদেশে খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে (ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং) সহজবোধ্য পুষ্টি তথ্য ও লেবেল প্রদর্শন চালুর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা...
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং ডিজিটাল উন্নয়নে কমিউনিটি রেডিও...
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত এক...
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর