মাকে ভালোবাসায় জড়িয়ে রাখতে নগদ কর্মীদের ছুটি

আপডেট : ১২ মে ২০২৪, ০৩:২৮ পিএম

এই নগরের ব্যস্ত কর্মদিবসগুলোতে তো মাকে সময় দেওয়াই কঠিন। এমনকি মা দিবস কর্মদিবসে হওয়ায় এ উপলক্ষ্যেও থাকা হয় না মায়ের পাশে। কিন্তু এবারের মা দিবসে ব্যতিক্রমী আয়োজন করেছে দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

প্রতিষ্ঠানে কাজ করা কর্মীরা যাতে দিনটিতে মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন সে জন্য সকল কর্মীদের আধা বেলা করে ছুটি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।

তানভীর এ মিশুক বলেন, ‘আমি নিজে আমার মাকে দেখেছি যে, তিনি সন্তানের জন্য কতটা আত্মত্যাগ করেছেন। সকল মা-ই তাই করে থাকেন। আমার অনুরোধ, আজকের দিনটা অন্তত মাকে একটু সময় দিন। এ জন্য আমি আমার নগদ পরিবারের সকল কর্মীকে আজকে প্রথম বেলা কাজ করার পর পর বাসায় যেতে বলেছি, মায়ের সাথে সময় কাটানোর জন্য।’

শুধু নিজের কর্মীদের জন্য নয়, মা দিবসে নগদের গ্রাহকদের জন্যও বিশেষ ঘোষণা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। দিনটি উপলক্ষ্যে দেওয়া ক্যাম্পেইনে মায়ের মোবাইলে নগদ থেকে ১০০ টাকা বা তার বেশি রিচার্জ করে বিজয়ীরা পাবেন মাকে নিয়ে ২০ হাজার টাকার শপিং, মাকে নিয়ে লাঞ্চ বা ডিনার করা এবং মাকে নিয়ে সিনেপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ।

বিশ্বের অধিকাংশ দেশের মতো বাংলাদেশেও মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। সারা বিশ্বের সমাজ গঠনে এবং উন্নয়নে মায়েদের অসীম ভূমিকা স্মরণ করা হয় এই দিনে। কিন্তু সমস্যা হলো, রবিবার বাংলাদেশে সপ্তাহের প্রথম কর্মদিবস। ফলে সন্তানদের চাইলেও এই দিনটি মায়ের সাথে কাটানোর খুব একটা সুযোগ থাকে না। সেই সুযোগ এবার করে দিল নগদ।

নগদ মনে করে, যেসব কর্মী মায়ের কাছে থাকেন, তারা ইচ্ছে করলেই এই অর্ধদিবস ছুটি নিয়ে বাসায় ফিরে যেতে পারবে। সে জন্য তার বার্ষিক প্রাপ্য ছুটি থেকে কোনো কিছু বিয়োগ করা হবে না। এছাড়া এই দিনটি উপলক্ষ্যে কর্মীদের মায়েদের শুভেচ্ছাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমন সিদ্ধান্ত নগদের জন্য নতুন কিছু নয়। কর্মীবান্ধব এই প্রতিষ্ঠানটি প্রতিটি কর্মীর জন্মদিন পালন করে থাকে কেক কেটে। এছাড়া জন্মদিন উপলক্ষ্যে সকল কর্মীর অর্ধদিবস ছুটি নিয়ে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ আছে।

কয়েকদিন আগে ভয়ানক তাবদাহের সময় মাঠকর্মীদের নিরাপদ রাখতে অভিনব সিদ্ধান্ত নেয় নগদ। যেকোনো মূল্যে কর্মীদের নিরাপদ রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক নির্দেশনা দিয়েছিলেন এপ্রিল মাসে ব্যবসায়িক লক্ষ্য পূরণের সঙ্গে সঙ্গে শরীর ঠিক রাখার লক্ষ্যও পূরণ করতে হবে। এজন্য অফিসে কর্মীদের পোশাকের বিষয়ে ছাড় দেওয়া হয়। সব প্রতিষ্ঠানের মতো নগদেও কেতাদূরস্ত পোশাক পরাটা নিয়ম থাকলেও এ সময় এ নিয়মে ছাড় দেয়। ঢিলেঢালা সুতির পোশাক পরে অফিস করার জন্য বলা হয়।

মা দিবসের বিশেষ অফার

মা দিবসে শুধু কর্মীদের জন্য নয়, বিশাল গ্রাহক পরিবারের জন্যও অফার নিয়ে এসেছে নগদ। এই অফারে মায়ের মোবাইল নম্বরে নগদ অ্যাপ বা *১৬৭# থেকে ১০০ টাকা বা তার বেশি রিচার্জ করে দিতে হবে। এর ফলে পাওয়া যেতে পারে আকর্ষণীয় সুবিধা।

এই রিচার্জ করা গ্রাহকদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে বেছে নেওয়া হবে ৫ জনকে। বিজীয়রা সুপারশপ মীনা বাজার থেকে মাকে নিয়ে ২০ হাজার টাকার শপিং করতে পারবেন। পাশাপাশি মাকে নিয়ে ফ্রি লাঞ্চ অথবা ডিনার করা এবং সিনেপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ পাবেন বিজয়ী গ্রাহকরা।

১২ মে মা দিবস থেকে শুরু হয়ে ১৬ মে অবধি চলবে এই ক্যাম্পেইন।

 

একাত্তর/জো
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
প্রতি বছরের ন্যায় এবারও রোববার (১০ মে) সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”।
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ তাদের আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের অর্জিত আয়ের ভাগ হিসেবে...
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর