খালেদাকে বিদেশে পাঠাতে সময় বেঁধে দিলো বিএনপি

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম

বুধবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। একই দাবিতে বুধবার ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিও দেবে দলটি। 

সোমবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে এসব ঘোষণা দেন বিএনপির নেতারা। এই সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি জানান, ২৪ নভেম্বর সব জেলা পর্যায়ে দলের নেতারা জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন। এরপরও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তিনি। 

কর্মসূচি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবো এবং তাকে বাইরে বিদেশে পাঠাবো। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সামনে একটাই পথ আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলন আরও তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমি আমার দলের ভাই-বোনদের বলতে চাই- হঠকারিতা করবেন না। অতীতে অনেক হঠকারিতার জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। 

আরও পড়ুন: তৃতীয় দফার ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা

বিএনপির মহাসচিব বলেন, এই সমাবেশই প্রমাণ করেছে, আমাদের দাবি দেশের ১৬ কোটি মানুষের। বিএনপি চেয়ারপারসনকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই সমাবেশ আরও প্রমাণ করেছে, এই সরকার কি ভয়ঙ্করভাবে আমাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। 

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে তাঁর উন্নত চিকিৎসায় বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাঁকে হত্যার ষড়যন্ত্র। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। নতুবা এ বিলম্বের কারণে আপনাদের অনেক বিড়ম্বনায় পড়তে হবে।

এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল আটটা থেকে ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবে সমাবেত হন। মিছিল থেকে তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দেন।


একাত্তর/আরএইচ

নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
দিল্লিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছে দেশের শীর্ষ আদালত।...
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সার কারখানা স্থাপন এবং আগামী ১২ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর সম্ভাবনাসহ একাধিক উদীয়মান খাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর