নৌ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার: শেখ সেলিম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০২:১৫ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ সেলিম জানিয়েছেন, নৌ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী চিকিৎসা ও অন্য বিষয়ে খোঁজ খবর রাখছেন। 

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া ও ঢাকায় অনুষ্ঠান নিয়ে সভা শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

শেখ সেলিম জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি জাতির জনকের সমাধিতে শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর জাতীয় কমিটি এটি আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা হবে। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন টুঙ্গিপাড়ায় মুজিব মেলা হবে। বাংলাদেশ শিল্প একাডেমির আয়োজনে মেলায় দেশের ৬৪ জেলার প্রসিদ্ধ পণ্যের পসরা বসবে সেখানে।  

আরও পড়ুন: লঞ্চে আগুন: ৩০ জনের জানাজা সম্পন্ন, দাফন পোটখালী গণকবরে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুজিববর্ষের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছে জাতীয় কমিটির সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী। এ জন্য বিষয়টি নিয়ে শাস্তি বা অন্য কোনো কিছু চিন্তা করা হচ্ছে না বলেও জানান শেখ সেলিম। 


একাত্তর/এসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধদের হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ভবন পরিদর্শন করছেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা।  
মিরপুরের একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে ১৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি এই ঘটনায় দায়িদের বিরুদ্ধে কঠোর ও...
এবার দুদকের জালে আটকা পড়লেন এক সময়ের স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিভিন্ন উন্নয়ন কাজে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য পরিচালনা করতেন তিনি। এর মাধ্যমে তেরশ’ কোটি...
রাজধানীর সেগুনবাগিচায় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে, এই ঘটনার বস্তুনিষ্ঠ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর