জাতীয় ইস্যুতে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৬ পিএম

বিএনপি নেতারা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে লাগাতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে চলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিবৃতিতে নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, জনগণের মধ্যে কোনো আবেদন তৈরি করতে না পেরে অথবা জনস্বার্থে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ না করে বিএনপি লাগাতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও মিথ্যাচার ছাড়া বিএনপির কোনো রাজনৈতিক ভিত্তি নেই।

হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত বিএনপি তার রাজনৈতিক নীতির উত্তরাধিকার পরিত্যাগ করতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অপরাজনীতির হাতিয়ারগুলোকে শাণিত করে গণতন্ত্রের বিরুদ্ধে কৌশল গ্রহণ করছে এবং জাতিকে বিভ্রান্ত করে চলছে।

বিএনপি মহাসচিবের সার্চ কমিটি নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষে সার্চ কমিটি কাজ করে যাচ্ছে। 

আরও পড়ুন: ষাটোর্ধদের জন্য পেনশন স্কিম গঠনের নির্দেশ

তিনি আশা প্রকাশ করে বলেন, সার্চ কমিটির সদস্যরা নৈতিক ও আইনগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে।

বিএনপি নেতাদের মুখে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা জনগণের কাছে ব্যঙ্গাত্মক বলে মনে হয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নিখাদ শত্রু বিএনপি যতই পোশাকি গণতন্ত্রের আবরণে ছদ্মবেশ ধারণ করে নিজেদের লুকানোর চেষ্টা করুক না কেন, জাতির কাছে তাদের স্বরূপ অনেক আগেই উন্মোচিত হয়েছে।


একাত্তর/এসি

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর