যেকোনো সময়ের চেয়ে রাস্তার অবস্থা ভালো: কাদের

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:৩২ পিএম

এবারের ঈদযাত্রায় অতীতের যেকোনো সময়ের চেয়ে রাস্তার অবস্থা ভালো বলে দাবী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রতি বছর ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী বাসগুলোর গাজীপুরে যে সমস্যা হতো, এবার আর তা হয়নি। কারণ, আমরা ৩টি ফ্লাইওভার খুলে দিয়েছি। ফলে এ বছর যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে। পথ হারানো পথিক, দিশেহারা পথিকের যেমন হয়, বিএনপিরও তাই হয়েছে। তারা আসলে কী চায়? যে ঐক্যের লেজে-গোবরে অবস্থা সে ঐক্য জাতীয় ঐক্যের দাবি করে কীভাবে? তাদের নেতা কই? কে তাদের আন্দোলন করে!

তিনি আরও বলেন, গত ১৩ বছর ধরে প্রতি বছর বিএনপি ঘোষণা দিয়েছে ‘ঈদের পরে আন্দোলন’। দেখতে দেখতে ১৩ বছর কেটে গেলো, বিএনপির আন্দোলন কোন বছর হবে।


একাত্তর/এআর

ঢাক-ঢোল, মহিষ আর ঘোড়ার গাড়ি, নানা প্রতিকৃতি নিয়ে এই আনন্দ মিছিলে যুক্ত হয়েছেন সর্বস্তরের মানুষ।
লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপির দুই শীর্ষ নেতা। দীর্ঘ আট বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাছে পেলেন তার পরিবারের সদস্যদের।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি মূর্খের মতো মিথ্যা কথা বলেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর