নজরুলের কবিতা-গান আমাদের প্রেরণা: রিজভী

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১:৩৮ এএম

আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এজন্য তিনি দুঃশাসনের অভিঘাতের শিকার হয়েছেন। তিনি কারাগারে গেছেন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও জনগণের নাগরিক স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি। এখনো কথা বলতে গেলে একধরণের ভীতি সঞ্চার হয়, চলাচল করতে গেলে, জীবনযাপন করতে গেলে ভীতি সঞ্চার হয়। তাই এরকম একটি সময়ে নজরুল খুবই প্রাসঙ্গিক।

রিজভি বলেন, তিনি হলেন বিশ্ব মানবতার কবি, দ্রোহের কবি। তিনি অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে। তিনি গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্নতার বিরুদ্ধে লড়াই করেছেন। আবার অন্যদিকে প্রেম ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন মানুষকে। মায়া ভালোবাসা ও মানুষের সাথে মানুষের বন্ধনের জন্য লেখনীর মাধ্যমে জাগ্রত করেছেন। দেশের এমন ভীতির মধ্যে আমাদের যে সাহসের প্রেরণা যোগায় কবি নজরুলের কবিতা ও গান। আজকে জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে জাসাসসহ-অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও আছেন।

রিজভী আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন আমরা যখন যুদ্ধে যাবো নজরুলের গান গাইবো, আমরা যখন মিছিলে যাবো তখন নজরুলের গান গাইবো, আমরা যখন কারাগারে যাবো তখনও নজরুলের গান গাইবো। আজও এই গণতন্ত্র হারা বাংলাদেশে আমরা নজরুলের গান গাই কবিতা আবৃতি করি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জাসসের জাকির হোসেন রোকন, জাহিদুল আলম হিটো, আহসান উল্লাহ, সৈয়দ আশরাফুল মজিদ, মিজানুর রহমান, বিল্লাল আহমেদ প্রমুখ।


একাত্তর/এআর

দেশের জন্য যদি এত কিছুই করে শেখ হাসিনা, তাহলে কলকাতায় কেন দলের অফিস করতে হলো? কেন ছেড়ে পালাতে হলো?
ভারত থেকে নিজের জন্য কিনে আনা কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির সহায়তায়। তারা পশ্চিমা প্রভুদের সহায়তায় ক্ষমতায় এসেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেছেন, চলমান সহিংসতা, মামলা-গ্রেফতার, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়ি-ঘরে হামলা-তল্লাশি সবকিছু সরকারের পূর্ব পরিকল্পিত। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর