বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়: ওবায়দুল কাদের

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯:৩২ পিএম

বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বিষয়ে সতর্ক থাকতে দলেন নেতাকর্মীদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। সতর্ক করে বলেন, কোন ধরনের উসকানিতে পা দেয়া যাবে না।

শনিবার বিকেলে ঢাকার ওসমানী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথায় এই সতর্কবার্তা দেন তিনি। আন্দোলনের জন্য চাঙা হয়ে ওঠা বিএনপিকে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের।

বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে সহিংসতার জন্য বিএনপির উসকানির ফাঁদে সরকার পা দেবে না বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়।

ওবায়দুল কাদের বলেন, খুলনায় সমাবেশ করতে তারা সন্ত্রাসী যোগার করেছে, যারা খুনের এবং মাদকের আসামি। দখল করে নিয়েছে হোটেল। এখন ২০১৩-১৪ সাল নয়। তারা যদি আগের মতো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, তারা তাদের যত সন্ত্রাসী, বিভিন্ন মামলার আসামি, খুনের মাদকের সন্ত্রাসের, তাদেরকে জনসভা উপলক্ষে জড়ো করছে। আগেভাগে খুলনার সেই জায়গা দখল করছে, তাদের দলের অফিসের সামনে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, এখন তাদের উদ্দেশ্য হল একটা ঘটনা ঘটানো,তাদের উদ্দেশ্য হল তারা লাশ ফেলতে চায়। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়।

এ বিষয়ে হুঁশিয়ার থাকতে আওয়ামী লীগের সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যতই আজকে উস্কানি দেবে, আমরা সরকারি দল থেকে কোনো উস্কানি দেব না। আমরা হুট করে মাথা গরম করব?এটা উচিৎ নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। আর তারা যদি ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করতে চায় তার সমুচিত জবাব দেয়া হবে। তাদেরকে মনে রাখতে হবে সেই সময় এখন নেই, এখন ২০২২ সাল।

আরও পড়ুন: নিরপেক্ষ ভোটে ১০ আসনও পাবে না আওয়ামী লীগ: ফখরুল

কোন ধরনের রাজনৈতিক সংঘাতে কেউ নিহত হলে তার মূল দায় সরকারকে নিতে হবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, এখন তারা যদি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়, এখানে সরকার দায় নেবে না।

তবে রাজপথ আওয়ামী লীগ ছেড়ে দেবে না জানিয়ে কাদের বলেন, আমি তো তাদেরকে বলেছি, আপনারা খেলতে চান? আসুন মাঠে। রাজপথ আমরা কাউকে ইজারা দিই নাই। বিজয়ের চেতনা বিএনপির নেই,কাজেই রাজপথের যে মোকাবেলা, বিএনপির চ্যালেঞ্জ করার কিছু নেই।

আওয়ামী লীগ সরকার দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী ওবায়দুর কাদের বলেন, দেশটা শান্তিতে থাকুক, মানুষ স্বস্থিতে থাকুক,সেটাই আমরা চাই। আমরা চাই না দেশে অশান্তি হোক, বিশৃঙ্খলা হোক। এতে আমাদেরই ক্ষতি।


একাত্তর/আরবিএস  

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর