জ্ঞানপাপীদের জন্য দেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে: শেখ সেলিম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০১:৪০ পিএম

লে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হিসেবে দেয়া স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, তথাকথিত বুদ্ধিজীবীরা বলেন ‘ভাষা আন্দোলনে আবার শেখ মুজিবের কী অবদান।’ অথচ, বঙ্গবন্ধুই প্রথম ব্যক্তি, যিনি ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন, আমরণ অনশন করেছিলেন। বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা বাংলার জন্য ছাত্রদের নিয়ে প্রথম থেকেই আন্দোলন করছিলেন। তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের নিয়ে সচিবালয়ের সামনে গিয়েছিলেন। বঙ্গবন্ধু সে সময় পুলিশের হাতে আহত হন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা, সৃষ্টিশীলতা ছিল অনেক বেশি। তিনি কোনো লোভ করতেন না, কখনও হঠকারী রাজনীতি করতেন না। বঙ্গবন্ধু অবস্থা বুঝে রাজনৈতিক কর্মসূচি দিতেন। তিনি স্কুল জীবন থেকেই কোনো অন্যায় মেনে নেননি।


একাত্তর/এআর

এবার দুদকের জালে আটকা পড়লেন এক সময়ের স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিভিন্ন উন্নয়ন কাজে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য পরিচালনা করতেন তিনি। এর মাধ্যমে তেরশ’ কোটি...
মুচলেকা দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রাজনীতি ছাড়ার বিষয়ে শেখ সেলিম প্রমাণ ছাড়া কথা বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের ভেতর এখনো বিশ্বাসঘাতক আছে উল্লেখ করে...
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ সেলিম জানিয়েছেন, নৌ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী চিকিৎসা ও অন্য বিষয়ে খোঁজ খবর রাখছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর