কামাল হোসেনের জোটে যাওয়া বড় ভুল ছিল: কাদের সিদ্দিকী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৬:৪৮ পিএম

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২০১৮ সালে নির্বাচনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোটে যোগদান করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। 

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলন অধিবেশনে তিনি এসব কথা বলেন।

এসময় কাদের সিদ্দিকী বলেন, আমি শয়তান নই, আমি মানুষ, আমি ভুল করি।  শেখ হাসিনা আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছেন। আমি আমার বোন শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি।

তিনি বলেন, আমার বড় বোন নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন। বাংলাদেশ যতো দিন থাকবে, তত দিন মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাতে সপরিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এরপরই তাকে নিয়ে শুরু হয় ক্ষমতাসীনদের কাতারে যাওয়ার গুঞ্জন। এর মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জেপির সম্মেলনে যোগ দিলেন তিনি।

আরও পড়ুন: যে কোনো দেশ নির্বাচন পর্যবেক্ষণে আসতে পারে: মোমেন

জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পাটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।


একাত্তর/এসি

বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে। তারা আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ পিটিয়ে মেরেছে। তাদের পেছনে...
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমার জীবনের শ্রেষ্ঠ ভুল হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা ও জোটে  যাওয়া। বিএনপিকে ১০০ বছরে যতোটা না চিনতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর