অর্পিত দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করতে চাই: সাদ্দাম

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৪:২৩ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা দায়িত্ব ও সন্মানের সঙ্গে পালন করতে চাই। তার বিশ্বাস ও আস্থা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সব সময় সতর্ক থাকবো। 

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দনকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আমরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখে দেবো। 

তিনি জানান, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন করবেন। পর্যায়ক্রমে পঞ্চগড়েও হবে। 

ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী উল্লেখ করে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন এই দলনেতা। 

আরও পড়ুন: বিএনপির আন্দোলনের হুমকি আষাঢ়ে গর্জন: কাদের

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সহ পঞ্চগড় প্রেস ক্লাবের সিনিয়র গণমাধ্যেম কর্মীরা বক্তব্য রাখেন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।


একাত্তর/এসি

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুথানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেভাবে নেতৃত্ব দিয়েছিলো, জাতীয় সংস্কার কমিটিতেও এনসিপি সেভাবে সংস্কারের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি মনে করে একক সরকার গঠন করবে, তবে সেই সরকার টেকানো সম্ভব হবে না। এনসিপি এককভাবেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন,
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর