সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন নূর

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম

ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির সাথে সাক্ষাতের কথা নুরুল হক নুর দলীয় বৈঠকে স্বীকার করেছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদে নুরের এক সময়ের সহকর্মীরা।

নুরের আর্থিক অনিয়ম ও মোসাদের সাথে বৈঠকের বিষয়ে সরকারকেও তদন্তের আহবান জানান তারা। তবে সাফাদির সাথে বৈঠকের বিষয়টি গণমাধ্যমের কাছে বারবারই অস্বীকার করেছিলেন নুর।

নুর-রেজা কিবরীয়া দ্বন্দ্বে নুর বরাবরই দাবী করে আসছিলেন তরুণরা তার সাথে আছে। রেজা কিবরীয়ার সাথে কেউ নেই। কিন্তু তা যেন পুরোপুরি সত্য নয় তার প্রমাণ মিলল বৃহস্পতিবার প্রেসক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে। 

সেখানে নুরের কোটা আন্দোলনের সহযাত্রী ফারুক হাসান, সাদ্দাম হোসেনসহ তরুণ নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন। 

আনুষ্ঠানিক বক্তব্যে গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হাসান জানান, ইসরায়েলি নাগরিক ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা মেন্দি এন সাফাদির সাথে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর যে বৈঠক করেছেন তা দলীয় বৈঠকে তিনি একাধিকবার স্বীকার করেছিলেন। তবে বৈঠকের বিষয়বস্তু দলীয় ফোরামে বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

নুরের মোসাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন কিনা তা তদন্ত করতে সরকারের কাছে আহবান জানান নুরের রাজনৈতিক সহকর্মীরা।

আর বাইরে দলের নাম করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো টাকা নিয়েও দলীয় ফোরামে তদন্ত চলছে বলে সংবাদ সম্মেলনে জানান হয়।

আরও পড়ুন: মেন্দি সাফাদির দাবি বৈঠক হয়েছে, তবুও নুর বললেন হয়নি

নুর এসব বিষয় আগে থেকে অস্বীকার করে আসছে। এদিকে পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যে ১০ তারিখ দলীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর। 
একাত্তর/এআর/জো
ইরান-ইসরাইল যুদ্ধ শুরুতেই সরকারকে বড় সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর