বিএনপি নেতাদের নিয়ে নাটক সাজাচ্ছে সরকার: ফখরুল

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৫:২৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার বিএনপি নেতাদের নিয়ে নাটক সাজাচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় বিএনপি নেতাদের নিয়ে নাটক করছে।

মঙ্গলবার কেরাণীগঞ্জে থানা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ২৯ জুলাইয়ের ঢাকায় অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ জনগণের জেগে ওঠায় প্রচণ্ড ভয় পেয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করছে মন্তব্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস করে টিকে থাকতে চায়। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ১৭৩ দিন হরতাল করেছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছে। তারা রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়েছে। 

তার দাবি, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপাতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়সঙ্গত আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

ফখরুল বলেন, সঙ্কট নিরসনের একমাত্র পথ সরকারের পদত্যাগ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আন্দোলনের পর আরও আন্দোলন হবে, উত্তাল তরঙ্গের মাধ্যমে সরকারকে হটানো হবে।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নয়, সরকারের লোকেরা আগুন সন্ত্রাস করছে। শান্তি সমাবেশের নামে নিজেদের দলীয় কোন্দলে পথচারীদের হত্যা করা হচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। 

আরও পড়ুন: অক্টোবরে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

নেতাকর্মীদের ওপর আঘাত বৃথা যাবে না মন্তব্য করে তিনি বলেন, এর প্রতিশোধ নেওয়া হবে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। তবে বার বার আঘাত এলে আমরা পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। 


একাত্তর/এসি

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর