জামায়াত নাশকতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০২:০৬ পিএম

জামায়াত যদি নাশকতার পথ বেছে নেয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সরকার কোনোভাবে নৈরাজ্য চায় না, হতেও দেবে না।

দেলোয়ার হোসাইন সাঈদীর সমর্থকদের বিশৃঙ্খলা পুলিশ পেশাদারিত্বের সাথে দমন করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, আমরা এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেইনি। তাদের আমরা বুঝিয়ে শুনিয়ে মরদেহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবো না, এটা পরিষ্কার কথা। 

তিনি বলেন, ‘আমি আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারপরও যদি তারা অশান্তি সৃষ্টি করতে চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।’

সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী-সমর্থকরা। 

এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা উত্তেজনা দেখা দেয় এবং এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে সাঈদী অনুসারীরা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলব জিয়া: তথ্যমন্ত্রী

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর মাঝে অ্যাম্বুলেন্স পাল্টে নতুন আরেকটি অ্যাম্বুলেন্সে তোলা হয় যুদ্ধাপরাধী সাইদীর মরদেহ। পরে রাস্তা পরিষ্কার হলে অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বেরিয়ে যায়।


একাত্তর/জো

মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান না ঘটে, সে লক্ষ্যে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
লংমার্চ ও সরকার পতনের হুমকি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যাবে না মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর