দেশের ভাবমূর্তি নষ্ট করায় আদিলুরের সাজা: হানিফ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

মিথ্যা তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে আদালত সাজা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

হানিফ বলেন, ২০১৩ সালে হেফাজতের তাণ্ডব নিয়ে আদিলুর রহমানের মিথ্যা তথ্য দিয়েছিল যে, সেদিন ৬১ জন হত্যা-গুমের শিকার হয়েছে। তার তথ্যের ভিত্তিতে দেশি-বিদেশি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল।

কিন্তু আদিলুর যাদের নামের তালিকা প্রকাশ করেছিল, অনুসন্ধানে তাদের অনেককেই জীবিত পাওয়া যাওয়ার কথা উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।

হানিফ বলেন, জীবিতদের অনেকেই বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছিলেন। এই মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করার জন্য তার বিচার হয়েছে।’

‘অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমানের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।’

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

আরবি
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে...
ভারতীয় আগ্রাসন ও সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র বানানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, এজন্য ইস্পাত কঠিন ঐক্য...
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। 
দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে আগামী তিন মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত এ সমাবেশ হবে।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর