ক্যাপ্টেন আমেরিকা থেকে এলে জোরদার খেলা হবে: কাদের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

বিএনপির পদযাত্রারকে পশ্চাৎযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের এক দফার আন্দোলন ভুয়া। এই ভুয়া আন্দোলন দেশের মানুষ মানে না। ক্যাপ্টেন আমেরিকায়, তিনি এলে জোরদার খেলা হবে। নির্বাচন আমাদের সংবিধান নির্ধারণ করবে। আমরা কীভাবে চলবো, আমরাই ঠিক করবো। আমরা তত্ত্বাবধায়ক মানি না। ওটা মরা লাশ। ওটা আমাদের কাছে এনে লাভ নেই। 

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল দলটি। 

বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষ হয়ে যাওয়া কাদের প্রশ্ন তোলেন, বিএনপি এখন কী করবে? তিনি দলটির নেতা মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ৪৮ ঘণ্টা তো শেষ হলো, এখন কী করবেন?

ওবায়দুল কাদের বলেন, দেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না, জনগণ শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন মানবে না। ষড়যন্ত্র করে ওই নেতাকে বাদ দেবেন, বাংলাদেশকে আবারও খাদে নিয়ে যাবেন, সেটা হতে দেবো না।

ক্যাপ্টেন আমেরিকা থেকে এলে জোরদার খেলা হবে: কাদের

নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞা ও ভিসানীতির দিয়েও লাভ নেই। একাত্তরে নিষেধাজ্ঞা পেয়ে ভয় করলে দেশ স্বাধীন হতো না। আজকেও নিষেধাজ্ঞাকে ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো না। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। কোনো ছাড় হবে না।

তিনি বলেন, মজার ব্যাপার হচ্ছে- নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, ভয় দেখায় মির্জা ফখরুল। অদ্ভুত কাণ্ড। আমার নির্বাচন আমি করবো, তুমি বলার কে?

তিনি বলেন, হুমকি দিয়ে লাভ নেই। বৃহৎ শক্তির হুমকিকেই শেখ হাসিনা পরোয়া করেন না। ষড়যন্ত্র করে নির্বাচন হতে দেবেন না, দেখি কে নির্বাচন হতে না দেয়।নির্বাচন আমরা করবো। নির্বাচন অবাধ, সুষ্ঠ করবো। নিষেধাজ্ঞা দেয়ার তুমি কে। 

কাদের বলেন, অনুমতি না নিয়ে কোথায় যাবেন? নাশকতা, আগুন নিয়ে আসবেন ওই কালো হাত আমরা ভেঙে দেবো। নাশকতা আমরা করতে দেবো না। ক্যাপ্টেন ডাক দেবেন। ৩৬ দিন মাঠে থাকতে হবে।

ঢাকা শহর দখল করবেন? আমরা রেডি আছি। এবার মাঠ খালি নাই। কোন দিক দিয়ে পালবেন? পালাতে পালাতে বুড়িগঙ্গা, যোগ করেন ওবায়দুল কাদের।

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর